দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তির মাত্র সাত দিনেই ভারতের বক্স অফিসে দারুণ সাফল্য দেখিয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ছবি ‘দ্য ভ্যান’। এই সময়ের মধ্যে ভারতের বাজারে ছবিটির নেট সংগ্রহ ছাড়িয়ে গেছে ৫৩ কোটি ৫০ লাখ রুপি।
চলচ্চিত্র বিষয়ক পোর্টাল স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতের ৬ হাজার ৯৬৬টি শো থেকে ছবিটির নেট আয় হয়েছে ৪ কোটি ৪০ লাখ রুপি। এর ফলে ভারতে ছবিটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৭ লাখ রুপি।
ভারতের বাইরেও ভালো ব্যবসা করছে ছবিটি। সপ্তম দিনে আন্তর্জাতিক বাজার থেকে ‘দ্য ভ্যান’ আয় করেছে ৫০ লাখ রুপি। এতে বিদেশে ছবিটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। দেশ ও বিদেশ মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় এখন ৬৯ কোটি ৭ লাখ রুপি।
গত ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ফ্যান্টাসি থ্রিলার ঘরানার ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই এটি ৫০ কোটি রুপির বেশি আয় করতে সক্ষম হয়েছে।
এদিকে শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’ বা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ায় ‘দ্য ভ্যান’-এর সামনে তৈরি হয়েছে কঠিন প্রতিযোগিতা। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় এই প্রতিযোগিতার মধ্যেও সিনেমাটি ভালো ব্যবসা ধরে রাখতে পারবে বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
‘পঞ্চায়েত’খ্যাত নির্মাতা দীপক কুমার মিশ্রের পরিচালনায় ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অনুপ সোনি, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি ও মনীশ পল।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর, অরুণাভ কুমার ও নীরজ কোঠারি। প্রযোজনার দায়িত্বে রয়েছে বালাজি মোশন পিকচার্স, টিভিএফ মোশন পিকচার্স ও ১১:১১ প্রোডাকশনস।
এমএম/